Dhaka ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় দুই বিএনপি নেতার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪০ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় এক অনুষ্ঠানে বিএনপির দুই শীর্ষ নেতার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। দলের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা হিসেবে তাদের এই আন্তরিক মিলনকে দেখছেন অনেকেই।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ঢাকা থেকে অংশ নেন বিএনপির রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক নেতা সাইদুর রহমান। প্রশিক্ষণ শেষে দুই নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ সময় একসঙ্গে মতবিনিময় করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের পর হাবিবুল ইসলাম হাবিব ও সাইদুর রহমান পরস্পরকে আলিঙ্গন করেন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দলের ভবিষ্যৎ কর্মকৌশল, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়েও তাদের মধ্যে মতবিনিময় হয় বলে জানা গেছে।

উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের মতে, দুই নেতার এই আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দলের মধ্যে ঐক্য, সৌহার্দ্য এবং পারস্পরিক বিশ্বাসের প্রতিফলন। তারা মনে করেন, এ ধরনের ইতিবাচক সম্পর্ক দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর জন্য ইতিবাচক বার্তা বহন করে। সাতক্ষীরায় দুই নেতার এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎও সেই বার্তাই নতুন করে তুলে ধরেছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় দুই বিএনপি নেতার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

Update Time : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬