Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণ ও প্রণোদনার চেক বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং ঋণ ও শিক্ষা প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।

বিআরডিবি সাতক্ষীরা কার্যালয়ের উপপরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল মঈন এবং জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

এ ছাড়া বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু এবং সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে স্বল্পসুদে ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দুইজন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি ২৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়তা হিসেবে মোট ৮ লাখ ১০ হাজার টাকার প্রণোদনার চেক প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণ ও প্রণোদনার চেক বিতরণ

Update Time : ০২:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬