Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা সদর উপজেলায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভগ্নিপতি ও তাঁর কিশোর ছেলেকে কুপিয়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর শ্যালক মো. মাহমুদ হাসান বাদী হয়ে গত ২৯ জুলাই সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেকারী এলাকার বাসিন্দা আশরাফ উদ্দিন (৫২)-এর সঙ্গে তাঁর সৎভাই আজহারুল ইসলাম (শিমুল) ও আক্তারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি। গত ৫ জুন জরিপকারীর মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হলেও তা নিয়ে বিরোধ অব্যাহত থাকে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই সকাল ৮টার দিকে পুনরায় জমি মাপজোখের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আশরাফ উদ্দিন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ সময় তাঁর ছেলে ওমর ফারুককেও (১৬) লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় ভুক্তভোগীর কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে বলা হয়েছে।

বাদী মাহমুদ হাসান অভিযোগ করেন, হামলার ঘটনায় মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং তাঁদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

Update Time : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬