Dhaka ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

সাতক্ষীরায় জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে পুলিশ সদস্যদের জন্য ‘জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা’ বিষয়ক এক সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) এ.এস.এম. হাফিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও কৌশল অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রেখে আইনানুগ ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও বাড়বে।

তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু প্রশিক্ষণকেন্দ্রে সীমাবদ্ধ না রেখে কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও পেশাদার, দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যেকোনো পরিস্থিতিতে ধৈর্য, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরায় জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শুরু

Update Time : ০৩:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬