Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে-কুপিয়ে হত্যা, ভারতে পালানোর সময় বিএসএফের হাতে দুইজন আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জিতেন মন্ডল (৫৮)কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফ টহলদল তাদের আটক করে বলে সীমান্ত সূত্রে জানা গেছে। তারা সাতক্ষীরার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

আটক দুজন হলেন—নিহত জিতেন মন্ডলের চাচা পাঁচু মন্ডলের ছেলে তপন (৩০) ও ভগেন (৩৫)।

নিহত জিতেন মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের ছিরু মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে তপন ও ভগেনের সঙ্গে জিতেন মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার (২১ আগস্ট) সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জিতেন মন্ডলকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

গড়িয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার তাদের মধ্যে মারামারি হয়। এতে জিতেন গুরুতর আহত হন। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, পাঁচু মন্ডলের ছেলে তপন ও ভগেনের সঙ্গে ছিরু মন্ডলের ছেলে জিতেনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত জিতেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, নিজেদের মধ্যে মারামারিতে গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন মন্ডল আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা যান। এ ঘটনায় অভিযুক্ত তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন।

তিনি আরও বলেন, আটক দুজনকে ফেরত আনতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশ বিজিবির সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের দেশে ফেরত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে-কুপিয়ে হত্যা, ভারতে পালানোর সময় বিএসএফের হাতে দুইজন আটক

Update Time : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬