Dhaka ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সম্প্রতি অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অ্যাম্বাসেডর ও সুজন-সুশাসনের জন্য নাগরিকের জেলা সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন এবং আমিনা বিলকিস ময়না।

সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ধর্মের শতাধিক নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে নিজেদের মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। ধর্মকে বিভেদের নয়, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা আরও বলেন, নারী সমাজকে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিবার ও সমাজে সহনশীলতা, মানবিকতা এবং পারস্পরিক সম্মানবোধের চর্চা বাড়াতে নারীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাবেশে উপস্থিত সবাই সম্প্রীতি, শান্তি ও সহাবস্থানের চেতনাকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৫:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬