Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরি ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান, ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল আইসক্রিম তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এবং কলারোয়া উপজেলার হেলাতলা বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের ‘আসাদ স্টোর’ নামের একটি কনফেকশনারিতে লেবেলবিহীন খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আজিজুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কলারোয়া উপজেলার হেলাতলা বাজারের ‘ভাই ভাই আইসক্রিম মিল’ নামের একটি প্রতিষ্ঠানে নকল ও লেবেলবিহীন আইসক্রিম উৎপাদনের দায়ে ৩৭ ও ৫০ ধারায় ২৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এ অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

অভিযান পরিচালনায় জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম এবং ‘কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব)-এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারব্যবস্থা সুসংহত রাখতে জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরি ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান, ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা

Update Time : ০৬:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬