Dhaka ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় সামসুল হক দীপু

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১১২ Time View
নিজস্ব প্রতিবেদক ;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রোটারিয়ান এ কে এম সামসুল হক দীপু। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নজুড়ে তাকে নিয়ে আলোচনা বাড়ছে।
জানা যায়, ১৯৭২ সালের ১ জানুয়ারি উপজেলার সেহাঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ১৯৮৭ সালে কাঊখালী সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে সমুদয়কাঠী ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শহীদুল হক জামালের পক্ষে কাজ করেন। এছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন এবং ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মনজুরের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও পেশাগত অঙ্গনেও রয়েছে তার বিস্তৃত অভিজ্ঞতা। বিভিন্ন সময়ে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রোটারি ইন্টারন্যাশনালের সক্রিয় সদস্য ও পল হ্যারিস ফেলো হিসেবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন। বাংলাদেশ পোলিও প্লাস কমিটির সদস্য হিসেবে পোলিও নির্মূলে কাজ করার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং জনসম্পৃক্ততার কারণে এ কে এম সামসুল হক দীপু সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে একজন সম্ভাবনাময় ও শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সমুদয়কাঠী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় সামসুল হক দীপু

Update Time : ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬