Dhaka ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ছাত্রদল নেতা সাতক্ষীরার তালতলায় কোহিনুর হত্যা: কারখানার মালিক গ্রেপ্তার আশাশুনিতে দীর্ঘদিনের দখল থেকে জেলা পরিষদের পুকুর উদ্ধা শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযানে জনসম্পৃক্ততার চেষ্টা কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত সাপাহারে আমবাগান থেকে গ্রামপুলিশের মরদেহ উদ্ধার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শাহিন আহম্মেদ এর অংশ গ্রহন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে লোকালয়ে ঢুকে একটি মুরগির ঘরে আশ্রয় নেওয়া প্রায় ১০ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। অজগরটির ওজন আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জসংলগ্ন নীলডুমুর গ্রামের মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি গহীন বনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্র ও বাড়ির মালিক মুক্তার গাজী জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে তার মুরগির ঘরে আশ্রয় নেয়। এ সময় ঘরে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে সাপটি। একপর্যায়ে ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে বলে জানান তিনি।

মুক্তার গাজী বলেন, “রাতের কোনো একসময় অজগরটি মুরগির ঘরে ঢুকে পড়ে। সকালে দেখি হাঁস-মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চলাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকালে বিশাল আকৃতির অজগরটি দেখতে পাই। বিষয়টি সঙ্গে সঙ্গে বন বিভাগ ও সিপিজি সদস্যদের জানানো হয়।”

খবর পেয়ে বন বিভাগ ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি গহীন বনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশাল আকৃতির অজগরটি উদ্ধারের পর সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি গহীন বনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব প্রাণী কখনো কখনো লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে।

বন বিভাগের এই কর্মকর্তা স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লোকালয়ে অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

Update Time : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬