Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

লাইসেন্স-ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণ, জরিমানা ১ লাখ টাকা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩২ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমিতে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের নির্মাণকাজ চলছিল। বিষয়টি জানার পর কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করার জন্য সতর্ক করেন।

কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখায় রোববার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ভাটা মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটা নির্মাণে ব্যবহৃত নির্মাণসামগ্রী নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার বিষয়ে মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ইটভাটা স্থাপন কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

লাইসেন্স-ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণ, জরিমানা ১ লাখ টাকা

Update Time : ০২:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬