Dhaka ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭৯ Time View

 বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই (বুধবার) সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না ফেরদৌসি।

সভাপতির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, “একটি নিরাপদ ও মাদকমুক্ত রামপাল গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া সর্বাত্মক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, বিগত মাসের তুলনায় এ মাসে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে, তবে মাদকসহ কিছু নির্দিষ্ট বিষয়ে এখনও নিবিড় নজরদারির প্রয়োজন রয়েছে।

সভায় মাদক নির্মূলে ফয়লা বাজার, বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কলেজ মোড় সংলগ্ন এলাকায় ইয়াবা ও গাঁজার আড্ডা বন্ধে পুলিশি অভিযান আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করতে স্কুল-কলেজগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া খুলনা-মোংলা মহাসড়কের রামপাল বাজার অংশে অবৈধ অটো ও ভ্যান পার্কিং উচ্ছেদে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়। পশুর নদী ও সুন্দরবন সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাই কাঠ ও বন্যপ্রাণী পাচার রোধে থানা পুলিশ, নৌ-পুলিশ এবং বন বিভাগের যৌথ টহল জোরদার করার বিষয়ে সর্বসম্মত আলোচনা হয়। পাশাপাশি বিকাশ-নগদ প্রতারণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানি রুখতে তাত্ক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমান এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপি প্রতিনিধি মো. আলমগীর হোসেন, রামপাল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

গুরুত্বপূর্ণ আলোচনার পর দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভাটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬