Dhaka ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

নেছারাবাদে নানাবাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৪৭৩ Time View
 প্রতিনিধি,নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে রাইসা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাইসা উপজেলার ডুবি গ্রামের বাসিন্দা মো. আব্দুস কাইয়ুমের মেয়ে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার মা রুমানা বেগম (২৫) অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খালে রাইসাকে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের অসচেতনতার সুযোগে শিশুটি খালে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নেছারাবাদে নানাবাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬