Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নেছারাবাদে ছারছিনা দরবার শরীফে নির্মাণাধীন চারতলা বিশিষ্ট শৌচাগারে অগ্নিকাণ্ড 

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১০৬ Time View

প্রতিনিধি, নেছারাবাদ ;
পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফে নির্মাণাধীন চারতলা বিশিষ্ট একটি গণশৌচাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা প্রায় ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্য রুহুল আমিন প্লাস্টিক পোড়া পাইপের গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ছারছিনা দরবার শরীফের ইংরেজি বিভাগের শিক্ষক নজরুল ইসলাম জানান, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও শ্রমিকদের ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা কম এবং এটি কোনো দুষ্কৃতিকারীর কাজ নয় বলেও ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের দলনেতা সোহেল রানা জানান, আগুনের কারণ এখনও নিশ্চিত নয়। নির্মাণাধীন ভবন হওয়ায় বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ঘটনাস্থলের ফোরম্যান জানান, আগুনে লক্ষ লক্ষ টাকার নির্মাণসামগ্রী পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায় নি।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

নেছারাবাদে ছারছিনা দরবার শরীফে নির্মাণাধীন চারতলা বিশিষ্ট শৌচাগারে অগ্নিকাণ্ড 

Update Time : ০৩:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬