প্রতিনিধি,নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১৪৫৬জন কৃষকের মধ্যে এবং উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে নারিকেল চারা, বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, লেবুর চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, শাক-সবজির বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি উফশী আমন ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে বৃক্ষরোপণ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। এ সময় তিনি আরো বলেন,কৃষকদের মাঝে কৃষিকার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেছারাবাদ, পিরোজপুর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম ফরিদ সাবেক মেয়র স্বরূপকাঠি পৌরসভা, কৃষি অফিসার মাহফুজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা তাপষ কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Reporter Name 























