Dhaka ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নেছারাবাদের কুরিয়ানায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা, জব্দ ২টি সাউন্ডবক্স

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১১৮ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পর্যটনকেন্দ্র আটঘর-কুরিয়ানা পেয়ারা বাগানে উচ্চৈঃস্বরে সাউন্ডবক্স বাজিয়ে জনদুর্ভোগ ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার পরিচালিত অভিযানে মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

অভিযান শেষে পর্যটন এলাকায় উপস্থিত দর্শনার্থী ও সংশ্লিষ্টদের একত্রিত করে পর্যটনকেন্দ্রের শান্তি-শৃঙ্খলা, পরিবেশ এবং পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক জারিকৃত নির্দেশনা ও বিজ্ঞপ্তি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

নেছারাবাদের কুরিয়ানায় উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা, জব্দ ২টি সাউন্ডবক্স

Update Time : ০১:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬