Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নাবালিকা স্কুলছাত্রীর নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ, থানায় লিখিত আবেদন

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৬৯ Time View

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলায় এক স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. নুরুল আমিন সরদার উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের শাওড়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে দাবি করেছেন, তার মেয়েকে কৌশলে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, তার মেয়ে জিনিয়া ইসলাম অর্পি চলতি বছর গৌরনদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় এক যুবক দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিভিন্ন সময় তাকে বিরক্ত করা এবং বাড়ির আশপাশে ঘোরাফেরা করার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ মে দুপুরে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ছাত্রীর বাবা জানান, এর আগেও তার মেয়েকে নিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছিল বলে তারা অভিযোগ করেছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মেয়েকে উদ্ধার করা সম্ভব হয় বলে তিনি দাবি করেন।

এদিকে পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়ের খোঁজ নিতে গিয়ে তারা অভিযুক্তদের পক্ষ থেকে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার দায়িত্বশীল সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা এখনো তদন্তের মাধ্যমে যাচাই হয়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

নাবালিকা স্কুলছাত্রীর নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ, থানায় লিখিত আবেদন

Update Time : ১০:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬