Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা—ফেরির ধাক্কায় পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২৫৯ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় পদ্মা নদীতে তলিয়ে গেছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। বুধবার (বিকেল সোয়া ৫টার দিকে) তিন নম্বর ফেরি ঘাটের সামনে ঘটে এ দুর্ঘটনা, যা মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ছেড়ে আসা বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় ‘হাসনা হেনা’ নামের একটি ছোট ইউটিলিটি ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত হানে। আকস্মিক ওই ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, চোখের সামনে বাসটি নদীতে ডুবে যেতে দেখেও কিছুই করার ছিল না। তাঁর মতে, বাসে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। কয়েকজন যাত্রী কোনোভাবে বের হয়ে আসতে পারলেও অধিকাংশই বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট রওনা হয়েছে। ঘাটেই অবস্থানরত উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ও উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে।

বিআইডব্লিউটিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। তবে নৌপুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

দুর্ঘটনার পর ঘাট এলাকায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ যাত্রীদের স্বজনরা প্রিয়জনদের খোঁজে ঘাটে ভিড় করছেন, আর উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা—ফেরির ধাক্কায় পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস

Update Time : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬