প্রতিনিধি,নেছারাবাদ(পিরোজপুর)
নেছারাবাদে মো.সামশুল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পিরোজপুর ২ সংসদীয় আসনের এমপি মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। এছাড়াও নেছারাবাদ বিএনপির উপজেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
শামসুল হক মিয়া, দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক নেছারাবাদ উপজেলা প্রতিনিধি এবং ‘সবার আগে বলদিয়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক মো. সাইফুল ইসলামের শ্রদ্ধেয় পিতা।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকার সি,এম,এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ শনিবার নিজ গ্রামে আসর নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো. সামশুল হকের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সে উপজেলার বিন্না কালান্তরি মৃত সাইজুদ্দিন মহাজনের ছেলে। মৃত্যু কালে তিনি ২ছেলে, ২মেয়ে, নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পাঁচমাস পূর্বে তার স্ত্রী বিয়োগ হয়৷
Reporter Name 



















