সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় মুক্তি ফাউন্ডেশন বাস্তবায়িত বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২-এর প্রকল্প অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মাল্টিজার ইন্টারন্যাশনাল (জার্মানি)-এর আর্থিক সহায়তায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।
সভায় দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনালের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শহীদুল ইসলাম এবং ফাইন্যান্স কো-অর্ডিনেটর মোস্তফা এহসান। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি দেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল হান্নান এবং সোনালী ব্যাংক পিএলসি, তালা শাখার ব্যবস্থাপক সজল কুমার মণ্ডল।
এ ছাড়া খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন বিএমজেড-পিটি প্রজেক্ট-৮৫৫২-এর প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মহিউদ্দিন মোল্যা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য এবং প্রকল্পের উপকারভোগীসহ প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা প্রকল্পের সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বয়, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 










