Dhaka ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

ডেঙ্গু মোকাবিলায় পিরোজপুরের তিন উপজেলায় নামছে জেলা তথ্য অফিস

  • Reporter Name
  • Update Time : ০৬:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১ Time View

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে আশঙ্কাজনকহারে ডেঙ্গু পরিস্থিতি ছড়িয়ে পড়ায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পিরোজপুরের তিনটি উপজেলায় শীঘ্রই জোরদার পরিচ্ছন্নতা অভিযানে নামছে পিরোজপুর জেলা তথ্য অফিস। মঙ্গলবার (২১ জুলাই) জেলার তিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং পরিচালনা করা হয়েছে।

জেলা সদর, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলায় ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় ইউনিসেফের (UNICEF) সহায়তায় এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, তরুণ ও যুবসমাজকে উদ্বুদ্ধ করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা (হটস্পট) ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি দপ্তর, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘রিস্ক কম্যুনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অভিভাবক, স্থানীয় সামাজিক নেতা ও প্রতিনিধিদের সাথে সংলাপ, স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচার এবং লিফলেট বিতরণ করা হবে।

পিরোজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি জানান, বর্ষার শুরু থেকেই জেলাজুড়ে পথসভা ও সড়ক প্রচার অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতে জনবহুল স্থানে ভিডিও বার্তা প্রদর্শন করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২১ জুলাই পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৮ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুর জেলায় বর্তমানে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত পিরোজপুর সদরে ৪২৩ জন। এছাড়া নেছারাবাদে ১৬০ জন, ভান্ডারিয়ায় ১৪৯ জন, কাউখালীতে ৬১ জন, নাজিরপুরে ৫০ জন এবং মঠবাড়িয়ায় ২৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি বিশেষ সমন্বয় কমিটি নিয়মিত কার্যক্রম পর্যালোচনা করছে। প্রতিরোধ ব্যবস্থাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে পুরো জেলায় নিয়মিত সার্ভে ও ম্যাপিংয়ের মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সভায় তিনটি পৃথক উপ-কমিটি গঠন করা হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেঙ্গু মোকাবিলায় পিরোজপুরের তিন উপজেলায় নামছে জেলা তথ্য অফিস

Update Time : ০৬:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬