Dhaka ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান; পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে সাতক্ষীরায় খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কসংলগ্ন একটি খালে এ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাওসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কোনো ধরনের অবৈধ দখল বা প্রতিবন্ধকতা বরদাশত করবে না। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাল-নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা শুধু একদিনের কর্মসূচি নয়; এটি নিয়মিত কার্যক্রমের অংশ হতে হবে। কিছু ঘের মালিক চিংড়ি চাষের স্বার্থে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে বর্ষা মৌসুম চলমান। তাই সংশ্লিষ্ট সবাইকে নিজ উদ্যোগে খাল ও ঘেরে দেওয়া অবৈধ নেট-পাটা এবং বাঁধ অপসারণ করতে হবে। এরপরও কেউ পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সরকারি এ উদ্যোগে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা খাল থেকে ময়লা-আবর্জনা ও অবৈধ নেট-পাটা অপসারণে সক্রিয় ভূমিকা পালন করেন।

স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে খাল দখল ও নেট-পাটার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে সামান্য বৃষ্টিতেই শহর ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংশ্লিষ্টদের মতে, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং অবৈধ দখলমুক্ত রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান; পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

Update Time : ০৬:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬