Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে জাল মেরামত শ্রমিক নিখোঁজ

জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে মাহাবুব বেপারী (৬০) নামে এক জাল মেরামত শ্রমিক নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার জিয়ানগর সেতুর নিচে নোঙর করা একটি মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ মাহাবুব বেপারী, যিনি স্থানীয়ভাবে মাহালুম মাঝি নামে পরিচিত, পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের মৃত বুরজুক আলী বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানগর সেতুর নিচে বলেশ্বর নদীর তীরে থাকা একটি পিলারের চাতালে প্রায় ১০ থেকে ১২ জন শ্রমিক এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলারের জাল মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে মাহাবুব বেপারী ট্রলারের টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে চাতাল থেকে ট্রলারে উঠতে গেলে পা পিছলে নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে আশপাশের জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করে নদীতে ঝাঁপ দিলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে বলেশ্বর নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য বরিশাল থেকে আরও একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ট্রলারটির মালিক ফারুক শেখ জানান, মাহালুম মাঝি তার ভাইয়ের শ্বশুর। সকালে তিনি ছেঁড়া জাল মেরামতের কাজে এসেছিলেন। টয়লেটে যাওয়ার সময় ট্রলারে উঠতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, বলেশ্বর নদীতে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জিয়ানগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুরুজ্জামান শরীফ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। পিরোজপুরের ডুবুরি দলও অভিযানে অংশ নিয়েছে। তবে নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে জাল মেরামত শ্রমিক নিখোঁজ

Update Time : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬