Dhaka ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

গোসল করতে অস্বীকৃতি, শিশুশিক্ষার্থীর ওপর নির্যাতন; শিক্ষক আটক

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২২২ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;

নরসিংদী শহরের একটি মাদ্রাসায় গোসল করতে না চাওয়ায় মুজাহিদুল (৭) নামের এক শিশুশিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুস সাকিবের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভেলানগরের জেলখানার মোড় এলাকায় অবস্থিত মাদ্রাসাতুল আবরার আরাবিয়াহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মুজাহিদুল শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের জুয়েল আহমেদের ছেলে এবং হেফজ বিভাগের শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, দুপুরে গোসল করতে অস্বীকৃতি জানানোয় ক্ষিপ্ত হয়ে শিক্ষক তাকে পা থেকে মাথা পর্যন্ত বেত্রাঘাত করেন। পরে তার বাবা মাদ্রাসায় গিয়ে ছেলেকে কাঁদতে দেখে শরীরজুড়ে আঘাতের চিহ্ন দেখতে পান এবং দ্রুত হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। নরসিংদী মডেল থানার ওসি এম আর আল মামুন বলেন, অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

গোসল করতে অস্বীকৃতি, শিশুশিক্ষার্থীর ওপর নির্যাতন; শিক্ষক আটক

Update Time : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬