প্রতিনিধি, নেছারাবাদ পিরোজপুর।
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি, নেছারাবাদ শাখা এবং ছারছিনা শাখার উদ্যোগে স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরে সোনালী ব্যাংক রোড়ের সামনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বুধবার (১৩ মে) বেলা ১১টায় ঐ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বন্দর কমিটির নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, পূবালীব্যাংক নেছারাবাদ শাখার ব্যবস্হাপক মো: আসলাম মিয়া, ছারছিনা শাখার ব্যবস্হাপক মো: মনির হোসেনও কর্মকর্তা জুয়েল বড়াল,ফজলে রাব্বি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ছারছিনা শাখার অফিসার মো: জামান।
আলোচনা সভায় বক্তারা দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতি তুলে ধরে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, গ্রাহকদের জন্য ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে সহজ নিবন্ধন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশনসহ আধুনিক নানা সেবা চালু রয়েছে।
এছাড়া ব্যবসায়ীদের জন্য পজ (POS) মেশিন ও বাংলা কিউআর কোডের মাধ্যমে সহজে লেনদেনের সুযোগসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধার কথাও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন শুধু সময় সাশ্রয়ীই নয়, এটি নিরাপদ ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার পথকে আরও সুগম করছে।
Reporter Name 
























