Dhaka ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ১০ মেট্রিক টন জিআর চাল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪৬ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার মো. ফয়সাল খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, বিএনপি নেতা নজির হোসেন, আনিস শিকদার, সিরাজ দর্জিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের নির্দেশনায় সয়না রঘুনাথপুর ইউনিয়নের প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সরকার এবং আমাদের সংসদ সদস্য সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছেন। কোনো দুর্যোগেই যেন কেউ অনাহারে না থাকেন, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে ইউপি প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ইউনিয়নের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত ভুক্তভোগীদের তালিকা প্রস্তুত করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এক হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সময়মতো সরকারি এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপকৃত হয়েছে।

ত্রাণ নিতে আসা ভুক্তভোগী আলী হোসেন ও জাহানারা বেগম জানান, সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে কয়েকদিন ধরে তাদের কাজকর্ম বন্ধ ছিল এবং সংসারে খাদ্যসংকট দেখা দিয়েছিল। সরকারি এই ১০ কেজি চাল তাদের পরিবারের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। তারা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ১০ মেট্রিক টন জিআর চাল বিতরণ

Update Time : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬