Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৮ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, সঞ্চয়ের গুরুত্ব এবং অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

“বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আত্মনির্ভরশীলতা অর্জন এবং অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, কোনো শিক্ষার্থী ২০০ টাকা সঞ্চয় করলে সরকার অতিরিক্ত ৪০০ টাকা প্রণোদনা প্রদান করবে।

কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।

এ সময় বক্তব্য দেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিনারুল ইসলাম এবং বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, সমাজকে এগিয়ে নিতে কিশোরী ও নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ একদিকে বাল্যবিবাহ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে, অন্যদিকে কিশোরীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে ভবিষ্যতে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা অর্জনের পথ সুগম করবে।

তিনি বলেন, “শিক্ষার্থীরা নিজে ২০০ টাকা সঞ্চয় করলে সরকার সেখানে আরও ৪০০ টাকা প্রণোদনা হিসেবে যোগ করবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মধ্যে আর্থিক সচেতনতা ও সঞ্চয়ের মানসিকতা তৈরি হবে।”

ইউএনও আরও বলেন, “বাল্যবিবাহ সমাজ ও একজন মেয়ের জীবনের জন্য মারাত্মক অভিশাপ। শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেরা সচেতন হবে এবং সমাজকে বাল্যবিবাহমুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

Update Time : ০২:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬