Dhaka ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিত বিভাগের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু আর নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি প্যানক্রিয়াসের সমস্যা ও ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

জানাজায় উপস্থিত হয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামায়াত নেতা মাওলানা ওমর আলী, মাওলানা ওসমান গনি, মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্লাহ আমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ, সুপার মাওলানা মোনায়েম হোসেন, আব্দুস সাত্তার, আলিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, অধ্যক্ষ মাওলানা আহমদ আলী এবং মরহুমের ভাই আলতাফ হোসেনসহ অনেকে।

বক্তারা আহসান হাবিব মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর ইন্তেকাল, দাফন সম্পন্ন

Update Time : ০৬:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬