Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম: কাপাসিয়ায় বিস্ময়ের গল্প

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View

প্রতিনিধি, কাপাসিয়া গাজিপুর ;

গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক সাধারণ পরিবারে ঘটেছে অসাধারণ এক ঘটনা। টোক ইউনিয়নের দিগাবো গ্রামের গৃহবধূ মাসুমা বেগম (৩০) একসঙ্গে জন্ম দিয়েছেন পাঁচটি সন্তান—যা এলাকায় বিরলই নয়, চিকিৎসা ক্ষেত্রেও বিস্ময়ের জন্ম দিয়েছে।

গত ৫ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় এই পাঁচ নবজাতক। তাদের মধ্যে রয়েছে তিন ছেলে ও দুই মেয়ে।
পরিবার সূত্র জানায়, প্রসব বেদনা শুরু হলে দ্রুত মাসুমাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা সতর্কতার সঙ্গে অপারেশনের সিদ্ধান্ত নেন এবং সফলভাবে পাঁচটি শিশুর জন্ম নিশ্চিত করেন।

চিকিৎসকদের মতে, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল এবং ঝুঁকিপূর্ণ। সেবা প্রদানকারী চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন কম থাকে এবং নানা জটিলতা দেখা দেয়। তবে এই ঘটনায় পাঁচ শিশুর মোট ওজন প্রায় ৮ কেজি, প্রতিটির ওজন গড়ে ১.৪ থেকে ১.৫ কেজির মধ্যে—যা তুলনামূলকভাবে ইতিবাচক।

বর্তমানে মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের আগ্রহ বেড়েছে। তবে পরিবারের পক্ষ থেকে আপাতত গণমাধ্যম এড়িয়ে চলা হচ্ছে। সন্তানের সুস্থতা ও ব্যক্তিগত গোপনীয়তাকেই তারা এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম: কাপাসিয়ায় বিস্ময়ের গল্প

Update Time : ০৭:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬