Dhaka ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

উপজেলা হাসপাতালেই মিলবে কিডনি ডায়ালাইসিস সেবা, ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪০ Time View

নরসিংদী প্রতিনিধি:

দেশের স্বাস্থ্যসেবাকে উপজেলা পর্যায়ে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগের চিকিৎসার জন্য আর কাউকে ঢাকায় ছুটতে হবে না। উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার অবকাঠামো ও শয্যাসংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের চিকিৎসা সহজ ও মানসম্মত করা হবে।

তিনি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়নে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। সেলাই মেশিন, হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

উপজেলা হাসপাতালেই মিলবে কিডনি ডায়ালাইসিস সেবা, ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৪:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬