Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

প্রাইভেট গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার, মালিককে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩০৩ Time View

‎
‎প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
‎
‎সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় একটি ব্যক্তিগত প্রাইভেট গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত গাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
‎
‎বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তালার পাটকেলঘাটার অভারব্রিজ সংলগ্ন একটি গ্যারেজের পাশে রাখা ব্যক্তিগত প্রাইভেট গাড়ি (ঢাকা মেট্রো-খ ১৪-০৪৯৩) থেকে স্থানীয় জনতা বোতলে ভরা ১৩ লিটার অকটেন উদ্ধার করে। পরে গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদকে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
‎
‎খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  হোসনে আরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাই়ভেট গাড়ির মালিক আব্দুল্লাহ হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে উদ্ধার হওয়া ১৩ লিটার অকটেন ওই গাড়িতেই ঢেলে দেওয়া হয়। দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল হামিদের বাড়ি তালা উপজেলার শার্শা গ্রামে।
‎
‎এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে মজুদ এবং কোথাও ৩০০ টাকা দরে বিক্রি করে আসছে। এর ফলে সাধারণ গ্রাহকরা জ্বালানি তেল পেতে ভোগান্তিতে পড়ছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রাইভেট গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উদ্ধার, মালিককে জরিমানা

Update Time : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬