Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

যৌতুক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং অনলাইনে হয়রানিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সামাজিক মূল্যবোধ, সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি ও সহকারী অধ্যাপক সন্তোষ কুমার এদবর।

এছাড়া বক্তব্য দেন সহকারী শিক্ষক আব্দুর রহমান, নারী নেত্রী মৌমিতা সাহা এবং শিক্ষার্থী আব্দুল্লাহ মাহিম ও নুসরাত জাহানসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, বর্তমান তরুণ সমাজই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে অনলাইনে হয়রানি ও সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিও এখনো পুরোপুরি নির্মূল হয়নি। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সচেতন ও সংগঠিত তরুণ সমাজ গড়ে উঠলে যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধ বা হয়রানির শিকার হলে প্রতিবাদ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যৌতুক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

Update Time : ১১:৩২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬