Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদানসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন অডিটোরিয়ামে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মো. নাসির উদ্দীন।

বক্তারা বলেন, দেশের দলিল লেখকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য দাবি ও অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাগত অস্তিত্ব হুমকির মুখে ফেলা হলে তা হাজারো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলবে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা, মুসাবিদা প্রস্তুত কিংবা রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিলের সুযোগ না দেওয়া।

এ ছাড়া উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স প্রদান বন্ধ রাখা, সরকারি খরচে রেজিস্ট্রি অফিস চত্বরে দলিল লেখকদের বসার ও নামাজ আদায়ের উপযোগী স্থান নির্মাণ, দলিল লেখা বা মুসাবিদা প্রস্তুতের কারণে দলিল লেখকদের বিরুদ্ধে মামলা না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমোদন দেওয়ার দাবিও জানানো হয়।

সমাবেশে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বক্তারা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

Update Time : ০২:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬