Dhaka ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হান্নান মোল্লা, আরও উপস্থিত ছিলেন রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শুভ, সাধারণ সম্পাদক হোসাইন শেখ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক একরামুল সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. মঈন খান, সহ-সাধারণ সম্পাদক শাকিল শেখ সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং অপ্রয়োজনীয় পাত্রে পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেখানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই কমানো সম্ভব।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

Update Time : ০৮:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬