Dhaka ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা জোরদার ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিকদের অংশগ্রহণে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর ট্রাফিক বিভাগের উদ্যোগে জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক সমিতির সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আবু সালেহ আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটর শ্রমিকদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা হ্রাসে চালক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও মানবিকতার পরিচয় দেওয়ার জন্য তিনি মোটর শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান, সদর ট্রাফিকের টিআই (অ্যাডমিন) গৌরঙ্গ পাল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রউফসহ মালিক সমিতির নেতৃবৃন্দ ও মোটর শ্রমিকরা।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬