সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।
র্যাব জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আরিফুল ইসলাম চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 















