Dhaka ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীকৃষ্ণের বাণীর উপলব্ধির মধ্যেই জন্মাষ্টমী পালনের সার্থকতা নিহিত: জহির উদ্দিন স্বপন বাকেরগঞ্জে প্রশাসনের উদ্যোগে পৌরসভাকে পরিচ্ছন্ন করতে বিডি ক্লিনের বিশেষ অভিযান সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন কাউখালিতে ৪ গ্রাম ফুটবল টুর্নামেন্টে মুক্তারকাঠি চ্যাম্পিয়ন সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমে সংস্কার ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ দুই ব্যবসায়ী লাখ টাকা জরিমানা জন্মাষ্টমীতে এনপিপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা সাতক্ষীরায় পিস্তল, ওয়ান শুটারগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার কলারোয়া আলিয়া কামিল মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর ইন্তেকাল, দাফন সম্পন্ন

সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে গড়ে উঠছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’। আদালত প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে এর দৃশ্যমান কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় পরিত্যক্ত জায়গাটিতে জাতীয় ফুল শাপলার নান্দনিক প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এর চারপাশে ছোট ছোট শাপলাপাতা ও ফুলের সমন্বয়ে আরও চারটি সৌন্দর্যবর্ধক সেট স্থাপন করা হয়েছে। পুরো স্থাপনাটি আদালত চত্বরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

সরেজমিনে দেখা যায়, বৃত্তাকার জলাধারের মাঝখানে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় বৃহৎ শাপলা। জলাধারের চারপাশে রয়েছে শাপলাপাতা ও ফুলের নান্দনিক নকশা। ইতোমধ্যে ব্যতিক্রমী এ স্থাপনাটি আদালত চত্বরে আগত বিচারপ্রার্থী, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আদালত সূত্রে জানা গেছে, ‘শাপলা চত্বর’-এর সৌন্দর্য আরও বাড়াতে সেখানে দৃষ্টিনন্দন ফোয়ারা নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য নির্মাণ করা হবে ওয়াকওয়ে। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য সৌন্দর্যবর্ধক কাজও বাস্তবায়ন করা হবে।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার বলেন, পরিত্যক্ত জায়গাটিকে নান্দনিক ও ব্যবহারযোগ্য করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই পরিকল্পনা অনুযায়ী ফোয়ারা, ওয়াকওয়েসহ অন্যান্য সৌন্দর্যবর্ধনের কাজ বাস্তবায়ন করা হবে।

আদালত চত্বরে এমন ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে বিচারালয়ের কর্মপরিবেশ ও সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি ‘শাপলা চত্বর’ ভবিষ্যতে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণের একটি নান্দনিক পরিচিতি হয়ে উঠবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীকৃষ্ণের বাণীর উপলব্ধির মধ্যেই জন্মাষ্টমী পালনের সার্থকতা নিহিত: জহির উদ্দিন স্বপন

সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে গড়ে উঠছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’

Update Time : ০৬:১৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬