Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ টাইব্রেকারের নাটকীয়তায় কালিগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক কাপের শিরোপা জিতল আশাশুনি কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে মালামাল লুট রামপালে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি সাতক্ষীরায় বিচারক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ, ৭ মাসেও গ্রেপ্তার নয় নেছারাবাদে নতুন ইউএনও মোহাম্মদ আবুল হাছনাত পিরোজপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধাকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্কের পর মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হ”ত্যা”চেষ্টার মামলা

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

আগামী ৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সরকারি সফরসূচি অনুযায়ী, তিনি তালা উপজেলার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন, পাটকেলঘাটা বলফিল্ড মাঠে পথসভায় যোগদান এবং সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় ঢাকার পল্লবীতে নিজ বাসভবন থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিমন্ত্রী। দুপুর ২টায় তিনি তালা উপজেলার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন করবেন। একই সময় পাটকেলঘাটা বলফিল্ড মাঠে আয়োজিত পথসভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

এরপর বেলা ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় তিনি সাতক্ষীরা ত্যাগ করে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকার পল্লবীতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মো. তাছবীর হোসেন স্বাক্ষরিত মন্ত্রণালয়ের পাঠানো নথিতে এ সফরকে সরকারি সফর হিসেবে উল্লেখ করা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীরা সড়কপথে তাঁর সফরসঙ্গী হবেন।

এদিকে প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের তালা সফর সফল করতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা এবং ব্যাপক উপস্থিতি কামনা করেছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Update Time : ০১:৫৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬