Dhaka ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনায় ১২ দিনব্যাপী আয়োজন, বর্ণাঢ্য আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ১০:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৪১ Time View

প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর ;

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছারছীনা দরবার শরীফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছীনা আলিয়া মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অনুসারী অংশ নেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে পিরোজপুরের ছারছীনায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় শাখার উদ্যোগে ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ এবং বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ছারছীনা দারুসসুন্নাত জামে মসজিদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, পবিত্র জীবন, চরিত্র ও আদর্শের ওপর ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্নমুখী প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ আনন্দ মিছিল।

এতে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রূহুল আমীন আফসারী, উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাঃ রুহুল আমিন ছালেহী ও প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাঃ সিরাজুম মুনির তাওহীদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়ার মুদীর আলহাজ্ব মাওলানা মুহাঃ মাহমুদুল মুনীর হামিম, ছারছীনা মাদরাসার শিক্ষকবৃন্দ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মুহাঃ আব্দুল্লাহ্ আল আনাস, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাঃ মোহেব্বুল্লাহ্ ছালেহীসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছারছীনা মাদরাসা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ নাঈম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাঃ নিয়াজ মাখদুমসহ কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল শেষে আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবন, চরিত্র ও আদর্শের সঙ্গে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে পরিচিত করানো এবং তাঁর আদর্শ অনুসরণের বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনায় ১২ দিনব্যাপী আয়োজন, বর্ণাঢ্য আনন্দ মিছিল

Update Time : ১০:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬