Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি  গাছ বিক্রি !  ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার  কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, উৎসে কর কাটা হবে ২০ শতাংশ  চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ০৩:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বেহুন্দি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার মিটার জাল উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ি। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাঙ্গাশীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আরমান হোসেন।

অভিযান চলাকালে কঁচা নদী থেকে দুটি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৭ হাজার মিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করে জনসম্মুখে জাল দুটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “বেহুন্দি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের রেণু, ডিম ও বিভিন্ন দেশীয় প্রজাতির ছোট মাছ নির্বিচারে ধরা পড়ে, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে মাছ ধরার আহ্বান জানানো হচ্ছে।”

কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আরমান হোসেন বলেন, “নদীতে অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার এবং মৎস্যসম্পদ ধ্বংসের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বিত এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ জালের ব্যবহার কমবে, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

Update Time : ০৩:৫১:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬