Dhaka ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর থানায় চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এ সময় তিনি গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে চৌকিদার ও দফাদারদের আরও সক্রিয় ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) শ্যামনগর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত চৌকিদার প্যারেডে প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌকিদার ও দফাদারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পুলিশ সুপার আরও নির্দেশনা দেন, স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় জোরদার করে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানায় জানাতে হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

চৌকিদার প্যারেডে উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ

Update Time : ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬