Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের সাতক্ষীরা সফর উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

কল্যাণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, যিনি সভায় সভাপতিত্বও করেন।

সভায় জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয় রেঞ্জ ডিআইজির সামনে তুলে ধরেন। ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে শৃঙ্খলা, পেশাদারিত্ব, জনবান্ধব পুলিশিং এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, মো. ইমরান খান ও শাওন রেজাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা

Update Time : ০২:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬