Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী ফেসবুক পোস্ট ঘিরে বানারীপাড়ায় বিতর্ক: ফোরকানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ কাউখালীতে মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সম্প্রীতি ও মানবসেবার আহ্বান সুবর্ণা ঠাকুরের সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি  গাছ বিক্রি !  ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার  কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, গাজীপুর বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার ঘেরপাড় এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। তলুইগাছা বিওপির অভিযানে সদর উপজেলার আমবাগান এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি অভিযানে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় এলাকা থেকে ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ এবং বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।

এছাড়া চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার আমবাগান এলাকা থেকে ৩০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স, এসকুফ সিরাপ ও কুফ রিলিফ সিরাপ উদ্ধার করেন।

বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য ৬ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার সময় জব্দ করা হয়। অভিযানে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির দাবি, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দেশের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি দেশীয় শিল্পেরও ক্ষতি করে। তাই সীমান্তে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, আটক ১

Update Time : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬