Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক, নিরাপত্তাহীনতায় শিক্ষক

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫৪ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি ;

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে নারী প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষক কাবেরী করিমকে চড়-থাপ্পড় মারেন। পরে উপস্থিত শিক্ষকরা তাকে নিবৃত্ত করে বাইরে বের করে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শুভর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী বিসমাহ জান্নাত ঐশ্বর্য সমাবেশ চলাকালে এক সহপাঠীর সঙ্গে কথা বলছিল। এ কারণে প্রধান শিক্ষক তাকে শাসন করেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে শুভ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ।

প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, শিক্ষার্থীদের শাসন করা শিক্ষকদের দায়িত্বের অংশ। কিন্তু এ কারণে একজন অভিভাবক বিদ্যালয়ে এসে গায়ে হাত তুলবেন, তা তিনি ভাবতে পারেননি। তিনি বর্তমানে বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বলেন, অভিভাবকের এমন আচরণ বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করেছে। কোনো অভিযোগ থাকলে নিয়ম অনুযায়ী জানানো উচিত ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পিটালেন অভিভাবক, নিরাপত্তাহীনতায় শিক্ষক

Update Time : ০৭:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬