Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার  কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, উৎসে কর কাটা হবে ২০ শতাংশ  চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার কাউখালীতে দুইটি সাত ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় চিংড়ির রেণুপোনাসহ ৬৬ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ভারতীয় চিংড়ির রেণুপোনাসহ প্রায় ৬৬ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাক জব্দের পাশাপাশি দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে জেলার ভোমরা, হিজলদী, কাকডাঙ্গা বিওপি এবং বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মো. আবুল হাসানের ছেলে ট্রাকচালক মো. আফ্রিদি হোসেন (২৩) এবং একই এলাকার মো. আনারুল ইসলাম মধুর ছেলে ট্রাকের হেলপার মো. মেহেদী হাসান (২৫)।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণুপোনা এবং একটি বাংলাদেশি ট্রাক জব্দ করা হয়।

এ ছাড়া হিজলদী বিওপি এলাকা থেকে ১ লাখ ২৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপি এলাকা থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং বাঁকাল চেকপোস্টের শ্রীরামপুর এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।

বিজিবির দাবি, জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৬৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার 

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় চিংড়ির রেণুপোনাসহ ৬৬ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

Update Time : ০২:১৪:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬