Dhaka ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড  হামি ডি ডাব্লিউ এর নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জার্মানি সমর্থক দল

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৪৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পুলিশ সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এই প্রতিযোগিতায় রোমাঞ্চকর লড়াই শেষে ব্রাজিল সমর্থক দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে জার্মানি সমর্থক দল।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এ সময় তিনি খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টা, শৃঙ্খলাবোধ, দলগত চেতনা এবং ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, মানসিক উৎকর্ষ এবং পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, কর্মস্পৃহা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব জোরদারে সহায়ক বলে তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড 

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জার্মানি সমর্থক দল

Update Time : ০৪:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬