Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৪১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির টহল দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করে।

এর মধ্যে কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার বালিয়ারি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। একই দিনে মাদরা বিওপির একটি টহল দল রাজপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।

অপরদিকে, হিজলদী বিওপির সদস্যরা বড়ালি এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ০৪:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬