Dhaka ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ ….. গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’ ৫৭ বছরেও পাকা ভবন পায়নি কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ টিনশেডে চলছে পাঠদান খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা

কাউখালীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালন ২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৬৬ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় ‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে একযোগে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টা ৫ মিনিটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হয়। এর আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে পরিবেশ সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ, যুবদল সভাপতি ও অভিভাবক আসাদুজ্জামান মামুন, শিক্ষক মো. মিলটন, মারুফুর রহমান এবং ছাত্রনেতা শহিদুল ইসলাম রানা।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটি শিশু যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা চাই, তারা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত না থেকে এর পরিচর্যাতেও দায়িত্বশীল ভূমিকা পালন করুক।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ বর্তমানে বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ। গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার একটি সামাজিক আন্দোলন।”

তিনি আরও বলেন, “প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করে, তাহলে অল্প কয়েক বছরের মধ্যেই আমাদের এলাকা আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

কাউখালীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালন ২৮ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার

Update Time : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬