Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি

সাতক্ষীরা প্রতিনিধি ;

আন্তর্জাতিক বাণিজ্যের মন্দাভাব ও নানা প্রতিকূলতার মধ্যেও চলতি ২০২৬-২৭ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউসে ২ হাজার ৩৮৩ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাস্টমস হাউসের হিসাব অনুযায়ী, অর্থবছর শুরুর প্রথম মাস জুলাইয়ে আমদানি বাণিজ্য থেকে প্রায় ৮৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এর আগে বিগত অর্থবছরে নানা জটিলতার কারণে বন্দরে বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছিল। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার-সংকট এবং দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের কারণে পণ্য আমদানিতে স্থবিরতা দেখা দেওয়ায় কাস্টমসের রাজস্ব সংগ্রহ নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকে নেমে আসে।

বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, ভোমরা বন্দরে প্রতিযোগিতামূলক সুস্থ ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি থাকায় অনেক শীর্ষ ব্যবসায়ী মুখ ফিরিয়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে সামগ্রিক রাজস্ব সংগ্রহে।

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, বন্দরকে গতিশীল করতে প্রশাসনিক জটিলতা দূর করা জরুরি। অন্যান্য বন্দরের সঙ্গে বৈষম্য কমিয়ে এনে ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ না নিলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।

সম্প্রতি এসব জটিলতা ও সমস্যা নিরসনে ভোমরা কাস্টমস হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমান বিদ্যমান সংকটগুলো দ্রুততম সময়ে সমাধানের আশ্বাস দেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি

Update Time : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬