Dhaka ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেবহাটা থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে থানার এসআই সাহিদুল ইসলাম, এসআই বেলায়েত হোসেন এবং এএসআই (নিরস্ত্র) সাগর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ২৪ জুন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সখিপুর ইউনিয়ন এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে মাঝ সখিপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আকরাম গাজীকে গ্রেপ্তার করা হয়। একইদিন রাত সাড়ে ১০টার দিকে কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুলিয়া পুরাতন বাজার এলাকার আব্দুল গফুরের ছেলে রাজু আহমেদ (২৫)-কে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৩ জুন গভীর রাতে নওয়াপাড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভেন্নাপোতা গ্রামের হায়দার আলীর ছেলে আবু হানিফা এবং পুষ্পকাটি গ্রামের মনিরুজ্জামানের ছেলে তারিক মাহমুদ সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেপ্তার

Update Time : ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬