Dhaka ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কলারোয়া সীমান্তে তিন লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫৬ Time View

প্রতিনিধি,সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ১২ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৪ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ব্যাটালিয়নের অধীন মাদরা ও সুলতানপুর বিওপির সদস্যরা পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদক হিসেবে ব্যবহৃত কফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির একটি আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, সুলতানপুর বিওপির সদস্যরা তালসারি মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ‘উইন সেরেক্স’ (WIN CEREX) কফ সিরাপ জব্দ করেন।

বিজিবির তথ্যমতে, দুই অভিযানে জব্দ হওয়া পণ্যের মোট বাজারমূল্য ৩ লাখ ১২ হাজার ৬০০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

কলারোয়া সীমান্তে তিন লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

Update Time : ০৬:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬